২২ মে, ২০২৬ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৪ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

ডাকাতি প্রস্তুতিকালে শহর পুলিশের অভিযানে দু’জন গ্রেফতার

 

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার শহরে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা। গতকাল বুধবার ভোরে কক্সবাজার শহরের ঈদগাহ ময়দান থেকে তাদের গ্রেফতার করা হয়। কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.আবুল কালাম ভূয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার পৌরসভা ১০নং ওয়ার্ড মোহাজের পাড়া এলাকার জাফর আলমের ছেলে রাশেদুল ইসলাম ওরফে জাহেদ ওরফে রাশেদ (২৫), ৯নং ওয়ার্ড আইবিপি রোড, হরিজন ও জলদাশ পাড়া এলাকার মৃত ভুচুং দাশ’র ছেলে সোহেল জলদাশ (৩৩)।
পরিদর্শক মো.আবুল কালাম ভূয়া বলেন, বুধবার ভোরে ১০/১১ সদস্যের একদল ডাকাত ঈদগাহ ময়দানের মিনারের সামনে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি গ্রহণ করাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। ওই সময় পুলিশের তৎপরতা টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও দুইজনকে গ্রেফতার করা হয়। ওই সময় তাদেন কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি ধারালো ছুরি ও লোহার রড উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্বদেন এসআই মুহাম্মদ নূরুল আবছার, এটিএসআই দুধবল মহত্ন সঙ্গীয় ফোর্স।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির উদ্দেশ্যে জমায়েত হয়েছিল, পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য সহোযোগিরা পালিয়ে যাওয়ার কথা শিকার করেন। পালিয়ে যাওয়া ডাকাত দলের অন্য সদস্যরা হলেন,মিজানুর রহমান, সবুজ খান, ইয়াছিন, নাজিম, জিসান বলে দাবি করেন পুলিশ। ডাকাত সদস্যদের প্রত্যেকের নামে বিভিন্ন থানায় অস্ত্র মামলা সহ একাধিক মামলা রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।