১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

টয়লেট থেকে ছাত্রলীগ কর্মী আটক

jahangirnogor-university-255x300

প্রত্যক্ষদর্শীরা জানান, বহিরাগত এক মেয়েকে নিয়ে ছাত্রলীগ কর্মী প্রীতম আরিফ বিশ্ববিদ্যালয় জহির রায়হান মিলনায়তনে মেয়েদের টয়লেটে প্রবেশ করেন। বিষয়টি জানাজানি হলে সাধারণ শিক্ষার্থীরা তাকে আপত্তিকর অবস্থায় আটক করে। পরে বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা এসে তাদেরকে উদ্ধার করে। প্রধান নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী সজল বলেন, ‘দুই জনকে আটক করা হয়েছে। পরে তাদেরকে প্রক্টরের কাছে পাঠিয়েছি।
আরিফকে ছাত্রলীগকর্মী দাবি করে মীর মশাররফ হোসেন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশফিক সরকার বলেন, ‘সে জুনিয়র কর্মী, এ জন্য তার সঙ্গে আমার সরাসরি পরিচয় নেই। আরিফ মেয়ে নিয়ে ধরা পড়েছে এমন কিছু জানেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি আমি এখনো কিছু জানি না।’ এ বিষয়ে সহকারী প্রক্টর সিকদার মো: জুলকার নাইন বলেন, ‘এটি একটি সাধারণ বিষয়। ছেলেটি তার বহিরাগহত গালফ্রেন্ডকে নিয়ে টয়লেটে প্রবেশ করেছে। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি। বিষয়টি মেয়ের অভিভাবককে জানানো হয়েছে।’
উল্লেখ্য, এর কয়েকদিন আগে একই জায়গায় দর্শন বিভাগের ৩৯তম ব্যাচের এক ছাত্র মেয়েকে নিয়ে ছাত্রীদের টয়লেটে প্রবেশ করেন।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।