১১ মার্চ, ২০২৬ | ২৬ ফাল্গুন, ১৪৩২ | ২১ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

ট্রেন আসবে কক্সবাজারে, ৪০ কোটি ডলার দিলো এডিবি

কক্সবাজারসময় ডেস্কঃ ২০২৩ সাল নাগাদ ট্রেন যোগে আসা যাবে নৈসর্গিক সৌন্দর্য্যের কক্সবাজারে। এ লক্ষ্যে কাজ করছে সরকার। কক্সবাজার পর্যন্ত রেললাইন প্রকল্পের জন্য আরও ৪০ কোটি ডলার সহায়তা দিয়েছে দাতা সংস্থা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।

বৃহস্পতিবার (২৩ মে) রাজধানীতে বাংলাদেশ ও এডিবির পক্ষ থেকে এ বিষয়ে চুক্তি সই হয়। এই রেলপথ নির্মিত হলে তা দেশের বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটন উন্নয়নকে আরও একধাপ এগিয়ে নিবে বলে আশা করা হচ্ছে।
চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ ও এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ সই করেন। এটি কক্সবাজার রেলওয়ে প্রকল্পের এডিবির দেড়শো কোটি ডলার সহায়তার দ্বিতীয় অংশ। ১০২ কিলোমিটার রেলপথ অবকাঠামোর যে পরিমাণ ব্যয় হচ্ছে তার প্রায় ২৭ শতাংশই ঋণ হিসেবে যোগান দিচ্ছে সংস্থাটি।
এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, বাংলাদেশের রেলখাতের বিকাশে এডিবি সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রকল্পটি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার অধীনে একটি অগ্রাধিকার বিনিয়োগ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।