২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

ট্রাম্পের ১০০ দিনেই যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি তিন বছরে সর্বনিম্ন

এ বছরের প্রথম তিন মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি ০.৭ শতাংশে ঠেকেছে। আর এটি গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন। ২০১৪ সালের পর মার্কিন অর্থনীতির এমন গতিহীন অবস্থা এবারই প্রথম। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিবিসি।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধস নামে। তার একের পর এক নির্বাহী আদেশে উদ্বেগ ছড়িয়েছে। তবে তার পরেও নানা কারণে বহু নির্বাহী আদেশ তিনি বাস্তবায়ন করতে পারেননি।
ট্রাম্পের তিন মাসের শাসনামলে গত তিন বছরের মধ্যে প্রবৃদ্ধি সর্বনিম্ন পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে মার্কিন বাণিজ্য বিভাগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রবৃদ্ধি চার শতাংশে বৃদ্ধি করার ঘোষণা দিয়েছিলেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষার্থে গত বুধবার করপোরেশন ট্যাক্স কমানের প্রস্তাব করে হোয়াইট হাউস। তাতে বলা হয়, ব্যববাসীয় করের পরিমাণ ৩৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হবে।
শনিবার ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির ১০০ কার্যদিবস পূর্ণ হচ্ছে। তবে তাঁর এ সময়ের শাসনামলে জাতীয় প্রবৃদ্ধির হার মাত্র ০.৭ শতাংশ। ২০১৪ সালের পর এটি সর্বনিম্ন প্রবৃদ্ধির হার। গত বছর এ সময়ে প্রবৃদ্ধির হার ছিল ০.৮ শতাংশ।
যুক্তরাষ্ট্রের ক্লোজ ব্রাদারস এসেট ম্যানেজমেন্ট’র প্রধান বিনিয়োগ কর্মকর্তা মিস কার্টিস মনে করেন, যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধির পরিমাণ বছরের বাকি সময়ে কম থাকবে।
দুইদিন আগেই যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্টিভেন ম্নুচিন ও জাতীয় অর্থনৈতিক পরিচালক গ্যারি কোহেন বলেছেন, জাতীয় প্রবৃদ্ধির হার ৩ শতাংশ বা তা বেশি বৃদ্ধি করা সম্ভব। আর প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন ৪ শতাংশ সম্ভব।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।