মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ট্রাম্পের নিষেধাজ্ঞা আটকে দিলেন বিচারক

শেয়ার করুন

সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে যে নিষেধাজ্ঞা জারি করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা সাময়িকভাবে স্থগিত করেছেন দেশটির একজন কেন্দ্রীয় বিচারক।
সিয়াটলের ফেডারেল বিচারক জেমস রবার্ট এই আদেশ জারি করেন।
প্রেসিডেন্টের নির্বাহী আদেশকে কোন রাজ্যের বিচারক চ্যালেঞ্জ করতে পারেন না বলে সরকারি আইনজীবী যে দাবি করেছেন, তাও তিনি নাকচ করে দিয়েছেন।
গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের জারি করা ওই আদেশে দেশটিতে ব্যাপক বিক্ষোভ তৈরি হয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এ পর্যন্ত ষাট হাজার ভিসা বাতিল করা হয়েছে।
যে সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করা হয়, তার মধ্যে রয়েছে, সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান আর ইয়েমেন।
মি. ট্রাম্পের ওই আদেশের বিরুদ্ধে ওয়াশিংটন রাজ্য প্রথমে মামলা করে। পরে মিনেসোটা রাজ্য তাদের সাথে যোগ দেয়।
ওয়াশিংটনের রাজ্য অ্যাটর্নি জেনারেল বব ফার্গুসন বলেছেন, ওই আদেশটি অবৈধ ও অসাংবিধানিক, কারণ মানুষের ধর্মকে কেন্দ্র করে এটি বিভেদ তৈরি করছে।
বিবিসির সংবাদদাতা বলছেন, আদালতের এই আদেশ ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে।

শেয়ার করুন