৩১ আগস্ট, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ, ঝরল ৬ প্রাণ

ফরিদপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন।

আজ রবিবার (২১ মার্চ) সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে জেলার মাঝিকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

করিমপুর হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে ফরিদপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল মাইক্রোবাসটি। যানটি মাঝকান্দি এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ ৩ জন নিহত হন। আর আহত হন শিশুসহ ১২ জন। তাদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে শিশুসহ আরো ৩ জন মারা যান।

আহতরা ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আর মরদেহগুলো হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই আবুল খায়ের।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।