১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে

ট্রাক উল্টে নিহত ১০

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার মেহেরাবাড়ি নামক স্থানে সিমেন্ট বোঝাই একটি ট্রাক উল্টে নারী ও শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। এতে আরো কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোরে একটি স্কেন সিমেন্ট বোঝাই ট্রাক ঢাকা থেকে শেরপুর যাওয়ার পথে ফোলেন সড়কের সংস্কার কাজের একটি স্থানে গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারায় ও সড়কের উপর উল্টে যায়। এ সময় ট্রাকের উপরে অবস্থান করা যাত্রীরা সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নয় জন ও পরে হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে ৩ জন নারী, ৩ জন শিশু ও বাকিরা পুরুষ বলে জানা গেছে। তাদের ৪ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন, ময়মনসিংহের কতোয়ালি থানার ইমান বেপারীর ছেলে সিরাজুল ইসলাম, শেরপুর জেলার নালিতাবাড়ি মৃত আলীর ছেলে শুক্কুর আলী, একই উপজেলার শামছুলদ্দিনের ছেলে শাহাজান হোসেন ও জেসনা বেগম।

পুলিশ আরো জানায়, নিহতদের মাঝে একই পরিবারের ৫ জন রয়েছেন। তবে তাদের সবার পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে ভালুকা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন সিমেন্টের নিচ থেকে নিহত ও আহদের উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কের বিভিন্ন স্থানে এক পাশ বন্ধ করে রাস্তার সংস্কার করায় প্রায় সময় দুর্ঘটনা ঘটছে।

ভালুকা ফায়ার সার্ভিসের ওয়ার ইনস্পেক্টর রেজাউল করীম জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিমেন্টের নিচ থেকে ৯ জনকে মৃত অবস্থায় উদ্ধার করি। আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরও একজন মারা যান।

ভরাডোবা হাইওয়ে পুলিশের আইসি জহিরুল ইসলাম উজ্জল জানান, নিহতরা সবাই ঢাকায় দিন মুজরের কাজ করা শ্রমিক। তিন দিনের ছুটিতে তারা ট্রাকে করে বাড়ি ফিরছিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।