২৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৪ ফাল্গুন, ১৪৩২ | ৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

টেষ্ট অধিনায়ক মুমিনুল হক সস্ত্রীক করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক : বাংলাদেশে ক্রিকেটে ফের সর্বনাশা করোনার থাবা পড়েছে। টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের করোনা আক্রান্তের দুঃসংবাদে দুশ্চিন্তায় পড়েছে দেশের ক্রীড়ামোদিরা।

এবার টাইগার শিবিরে আরও এক দুঃসংবাদ এলো। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবার বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক।

তিনিই একাই নন, কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন তার স্ত্রী ফারিহা হকও।

মঙ্গলবার মুমিনুলের করোনা আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তিনি জানান, উপসর্গ দেখা দেয়ায় সোমবার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন মুমিনুল। তার রিপোর্টে ‘কোভিড-১৯’ পরীক্ষায় পজিটিভ ধরা পড়েছে। করোনা পজিটিভ হওয়ায় আপাতত আইসোলেশনে আছেন মুমিনুল ।

মঙ্গলবার বিকালে এ বিষয়ে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েনে মুমিনুল।

তিনি লিখেছেন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ নিরাময়কারী। আশা করি শিগগিরই এই দুঃসময়ের ইতি ঘটবে। সবাই নিরাপদে থাকুন। আমার এবং আমার স্ত্রীর সুস্থতায় দোয়া করুন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।