৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ২০ মাঘ, ১৪৩২ | ১৪ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম

টেকনাফের ২ রোহিঙ্গা চট্টগ্রামে ইয়াবাসহ আটক

ফাইল ছবি

কক্সবাজার সময় ডেস্কঃ নগরীতে সাড়ে ৫ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এদের মধ্যে এক রোহিঙ্গা ২০ দিন আগে উদ্বাস্তু হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। রোববার (০১ অক্টোবর) ভোরে নগরীর কোতয়ালী থানার মেরিনার্স রোডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আটক দু’জন হলেন, কক্সবাজারের টেকনাফ উপজেলার উনসিপ্রাং অস্থায়ী শরণার্থী ক্যাম্পের সলিমউল্লাহ (৪২) এবং লেদা রেজিস্টার্ড শরণার্থী ক্যাম্পের ৪০ নম্বর কক্ষের বাসিন্দা মো.শাহ প্রকাশ খোকন (৩০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (মেট্রো) মো.শামীম আহমেদ বলেন, আটক দুজন মূলত ইয়াবা বহনকারী। এদের মধ্যে সলিমউল্লাহ ২০ দিন আগে বাংলাদেশে এসেছে। খোকন আগে থেকেই ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। ইয়াবা ব্যবসায়ী গ্রুপ তাদের বাহক হিসেবে ব্যবহার করছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (মেট্রো) তপন কান্তি শর্মা বাদি হয়ে দুজনের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।