মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১

শেয়ার করুন

শাহেদ মিজানঃ

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এসময় এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ রোহিঙ্গা।

নিহত রোহিঙ্গা হলো টেকনাফের হোয়াইক্যংয়ের চাকমারকুলের ২১ নাম্বার ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা হোসেন আলীর ছেলে নুর হাকিম (২৭)।

রোববার (১০ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে টেকনাফ চাকমারকুল ক্যাম্পে এই ঘটনা ঘটে। ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন ।

স্থানীয় ও এবিপিএন সুত্র বলছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২১ নাম্বার ক্যাম্পের রোহিঙ্গাদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এরই মধ্যে রোববার ভোররাতে দুইপক্ষ গোলাগুলিতে জড়িয়ে পড়ে। এতে নুর হাকিম নিহত হয়। আহত আরও ১০ রোহিঙ্গা।
১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম আরও বলেন, দুইপক্ষের গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার শরীরে গুলি লাগার চিহ্ন পাওয়া যায়নি। হয়তো পালিয়ে যাওয়ার পথে কোন একটা বড় আঘাতের কারণে তার মৃত্যু হতে পারে। এঘটনায় আহত হয়েছে আরও ১০ রোহিঙ্গা তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শেয়ার করুন