মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফের নাইট্যংপাড়ায় ১ কেজি আইস সহ আটক-১, আটককৃতের সহযোগিদের আইনের আওতায় আনার দাবী এলাকাবাসীর

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার টেকনাফ পৌরসভার উত্তর নাইট্যংপাড়া ১ নংওয়ার্ড এলাকায় র‍্যাব এর অভিযান চালিয়ে ইউনুস প্রকাশ ইনিয়া নামক এক মাদক কারবারী কে গ্রেফতার করেছে।

১০ ফেব্রুয়ারি বিকাশ ৪ টার সময় র‍্যাব -১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন উত্তর নাইট্যংপাড়া এলাকায় টেকনাফ–কক্সবাজারগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ।
অভিযান চলাকালে র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে দুজন কারবারী পালিয়ে গেলে ও হাতেনাতে এক ইউনুস কে আটক করা হয়।


সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক অধিনায়ক মোঃ বিল্লাল উদ্দিন জানান,
এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে হাতে থাকা শপিং ব্যাগ হতে ১ কেজি আইস ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয় । যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা।

আটককৃতমোঃ ইউনুস প্রকাশ ইনিয়া (৩৫)
টেকনাফ পৌরসভা উত্তর নাইট্যংপাড়া ১ নংওয়ার্ড এলাকার সৈয়দ হোসেন পুত্র।
স্থানীয়ভাবে জানা যায় যে , সে দীর্ঘ দিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত ।

আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি অভিযোগ সহ টেকনাফ সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় র‍্যাব।


এদিকে দীর্ঘদিন থেকে আটক উক্ত ইউনুছ ও করিম উল্লাহর পুত্র ইয়াছিন,ইদ্রিস নাইট্যংপাড়ার ইয়াবার জগত নিয়ন্ত্রনে করে আসছিল। তারাই মূলত ইউনুছের সহযোগি। তাদের রয়েছে নাইট্যংপাড়া এলাকায় বিশাল সিন্ডিকেট। ইয়াছিন টেকনাফের আলোচিত শীর্ষকারবারী বন্দুকযুদ্ধে নিহত সাইফুল করিমের ড্রাইভার ও দেহরক্ষী ছিল। বর্তমানে একটি একটি প্রাইভেট কোম্পানীতে গাড়ি চালক হিসাবে চাকুরী করলেও আড়ালে চলছে মাদক ও আইসের ব্যবসা। সম্প্রতি সে ২০১৮ সালে ১০ হাজার ইয়াবা সহ ডিবির হাতে আটক হয়েছিল। অপর দিকে মোঃ ইদ্রিস স্বরাষ্ট্রমন্ত্রণালয়েরর তালিকাভুক্ত কারবারী। এলাকাবাসীর মতে তাদের কে আইনের আওতায় আনা হলে থলের বিড়াল বেরিয়ে আসবে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে ইয়াছিন ও ইদ্রিসের বিরুদ্ধে আনা অভিযোগ তারা অস্বীকার করেছে। তারা মাদকের সাথে জড়িত নয় বলে জানান।

শেয়ার করুন