১৯ মার্চ, ২০২৬ | ৫ চৈত্র, ১৪৩২ | ২৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

টেকনাফের কুখ্যাত হাকিম ডাকাতের সহযোগী কুতুবদিয়ায় আটক

কুতুবদিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের আলোচিত একটি নাম টেকনাফের কুখ্যাত হাকিম ডাকাত। আর এই হাকিম ডাকাতের সহযোগী দেলোয়ার ডাকাতকে আটক করেছে কুতুবদিয়া থানা পুলিশ। অস্ত্রসহ তাকে আটক করেছে পুলিশ।

আটককৃত ডাকাত দেলোয়ার (৩৯) লেমশেখালী ইউনিয়নের শফিকুর রহমানের পুত্র।

বুধবার (২৯ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ একেএম সফিকুল আলম চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুন ইউনিয়নের জেলে পাড়ার খুইল্লার টেক রাস্তার মাথা হতে তাকে ১ টি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। এসময় এসআই সঞ্জয় সিকদার এবং এসআই শামছুল আলমসহ সঙ্গীয় ফোর্স অভিযানে ছিলেন। কুতুবদিয়া থানার সিডিএমএস পর্যালোচনা করলে তার বিরুদ্ধে একাধিক অস্ত্র, ডাকাতিসহ অসংখ্য মামলা রয়েছে।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, আটক দেলোয়ার ডাকাতের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় একাধিক মামলা রয়েছে। এবং সে টেকনাফের কুখ্যাত ডাকাত হাকিম ডাকাতের একজন সহযোগী।

আটক আাসামীকে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।