১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে ৮০হাজার পরিত্যক্ত ইয়াবা উদ্ধার

ফাইল ছবি

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি চল্লিশ লক্ষ টাকার ৮০হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে। সুত্র জানায়,২৩ অক্টোবর সকালে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন সদরে আনা ২টি ব্যাগভর্তি ইয়াবা গণনা করে ৮০হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। যা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
উল্লেখ্য,গত ২২অক্টোবর রাত পৌনে ১০টারদিকে সাবরাং বিওপির হাবিলদার মোঃ মাহবুবুল আলম মিয়ানমার হতে ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল নিয়ে লাফারঘোনার পূর্ব পাশে অভিযানে যায়। কিছুক্ষণ পর কয়েকজন ব্যক্তি ২টি ব্যাগ নিয়ে আসতে দেখে চ্যালেঞ্জ করামাত্র পালিয়ে যায়। তখন ঘটনাস্থল তল্লাশী করে ২টি পরিত্যক্ত ব্যাগ উদ্ধার করে। যা পরবর্তীতে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করা হয়। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এসএম আরিফুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।