১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার

টেকনাফ সীমান্তে বিজিবি জওয়ানরা অভিযান পরিচালনা করে ২কোটি ৪০ লাখ টাকার ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।
সোমবার ভোর ৫ টার দিকে বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্নেল মো: আবু জার আল জাহিদ বিজিবিএম পিজিবিএম নেতৃেত্ব হ্নীলা বিওপির জওয়ানরা গোপন সংবাদে প্রাপ্ত খবরের ভিত্তিতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লবণ মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় বিজিবি জওয়ানরা উক্ত এলাকা কয়েকজন সন্দেহভাজন লোককে থামতে বললে তারা টহলদলের অবস্হান দেখে হাতে থাকা একটি ব্যাগ ফেলে ভোরের অন্ধকারে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে বিজিবি জওয়ানরা উক্ত স্হানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্হায় একটি ব্যাগ উদ্ধার করে যেটি থেকে ৮০ হাজার পিস ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ইয়াবাগুলো বর্তমানে বিজিবি ২ ব্যাটালিয়ন দফতরে রাখা হয়েছে এবং যা পরবর্তীতে উদ্ধতন কর্তৃপক্ষের উপস্হিতিতে ধ্বংস করা হবে বলে বিজিবি সূত্রে জানা যায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।