১৮ মার্চ, ২০২৬ | ৪ চৈত্র, ১৪৩২ | ২৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার

Yabaটেকনাফে সীমান্তে বিজিবি জওয়ানরা পৃথক অভিযান পরিচালনা করে ২কোটি ১০ লাখ টাকা মূেল্যর ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। ১ ডিসেম্বর বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বিজিবি ২ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল মো:আবুজার আল জাহিদ বিজিবিএম,পিবিজিএম এর নেতৃত্বে দমদমিয়া বিওপির জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ নাইট্যং পাড়া এলাকার নাফ নদীর মোহনা দিয়ে একটি ইয়াবার বড় চালান বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের খবরে নাফ নদীর কিনারায় অন্ধকারে ওৎ পেতে থাকে। এ সময় পাচারকারী দল বিজিবি’র অবস্হান টের পেয়ে প্যাকেটে মোড়ানো ইয়াবাগুলো ফেলে অন্ধকারে কেওড়া বন দিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি বলে জানায়। পরে বিজিবি উক্ত স্হানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্হায় ইয়াবার বিশাল চালানটি উদ্ধার করে। এদিকে একই দিনে সাবরাং বিওপির নায়েব সুবেদার আকতারের নেতৃেত্ব সঙ্গীয় জওয়ানরা রাত ৯ টার দিকে ৫নং সুইচ গেইট এলাকার নাফ নদীর কিনারায় অভিযান পরিচালনা করে ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিসের আরেকটি ইয়াবার চালান পরিত্যক্ত অবস্হায় উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবাগুলো বর্তমানে বিজিবি ২ ব্যাটালিয়ন সদর দফতরে রাখা হয়েছে এবং যা পরিবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্হিতিতে ধ্বংস করা হবে বিজিবি সূত্রে জানা যায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।