মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

শেয়ার করুন

টেকনাফ প্রতিনিধিঃ বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার হ্নীলার মৌলভীবাজারে উত্তরপাড়া থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

টেকনাফ বিজিবি-২ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আছাদুদ জামান চৌধুরী  জানান, টেকনাফের হ্নীলা মৌলভীবাজার এলাকা দিকে ইয়াবার একটি চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুটি ব্যাগ ফেলে পালিয়ে যান পাচারকারীরা। এ সময় কেউকে আটক করা যায়নি।

পরে ওই দুটি ব্যাগ থেকে এক লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি ৪০ লাখ টাকা।

উদ্ধার হওয়া ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল আছাদুদ জামান।

শেয়ার করুন