১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এম.এ আজিজ রাসেলঃ টেকনাফে অভিযান চালিয়ে থেকে ৪০ হাজার ইয়াবাসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শনিবার বিকাল ৫টায় কাটাখালী পূর্বপাড়া থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৭ কক্সবাজার এর ক্যাম্প সুত্র জানায়, ইয়াবা ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কোম্পানী কমান্ডার মেজর মোঃ রুহুল আমিনের নেতৃত্বে টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি দল অভিযান চালায়। অভিযানে কাটাখালী গ্রামের মোঃ এজাহার মিয়ার পুত্র মোঃ আবুল হাশেম (৩৫) কে আটক করা হয়। এসময় তার ঘর তল্লাশী করে ৩৯ হাজার ৮০০ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি উনষাট লক্ষ বিশ হাজার টাকা। তার বিরুদ্ধে সংশ্লিষ্ঠ আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।