মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

টেকনাফে ৩৯ মানব পাচারকারীর বিরুদ্ধে মামলা

শেয়ার করুন

Picture1431593380

 বঙ্গোপসাগরে ট্রলারসহ ১১৬ জন মালয়েশিয়াগামী উদ্ধারের ঘটনায় ৩৯ জন মানব পাচারকারীর নাম উল্লেখ করে টেকনাফ থানায় মামলা করেছে কোস্টগার্ড। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে অনেককে।

 

বৃহস্পতিবার বেলা ১২টায় সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম ফিরোজ হাছান বাদী হয়ে এ মামলা করেন।

এদিকে উদ্ধার হওয়া ১১৬ মালয়েশিয়াগামী যাত্রীদের দুপুর ২টায় কক্সবাজার আদালতে প্রেরণ করেছে পুলিশ।

টেকনাফ থানা পুলিশের পরিদর্শক (ওসি-তদন্ত) কবির হোসেন  জানান, কোস্টগার্ড বাদী হয়ে ৩৯ জন মানব পাচারকারীর নাম উল্লেখ করে মামলা করেছে। মানব পাচারের সঙ্গে সারাদেশে সক্রিয় সংঘবদ্ধ সদস্যরা জড়িত থাকায় মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে অনেককে।

ওসি তদন্ত জানান, উদ্ধার হওয়া ১১৬ জন যাত্রীকে বৃহস্পতিবার কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে মঙ্গলবার বিকেলে বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূলের ৫ কিলোমিটার উত্তরে ভাসমান অবস্থায় ১১৬ জন যাত্রীসহ থাইল্যান্ডের মালিকানাধীন একটি ট্রলার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সকলেই কক্সবাজারসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা ।

শেয়ার করুন