২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

টেকনাফে ৩১ হাজার ইয়াবা ও নগদ টাকাসহ আটক-২

Teknaf Pic-(B)-01-04-15.psd
টেকনাফে ৩১ হাজার ইয়াবা ও নগদ টাকাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। ১ এপ্রিল বুধবার সকাল পৌনে ৭ টার দিকে টেকনাফ মডেল থানার ওসি মোঃ আতাউর রহমান খোন্দকার ও উপ পরিদর্শক (এসআই) আলমগীর হোসনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকার আলমের বাড়ীতে অভিযান চালিয়ে ৩১ হাজার পিস ইয়াবা ও নগদ এক লাখ টাকাসহ ইয়াবা ব্যবসায়ী মামা-ভাগিনাকে আটক করা হয়। আটককৃতরা হচেছ, টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকার আলী আহাম্মদের ছেলে মোহাং আলম(৩৫) ও তার ভাগিনা নূরুল আমিনের ছেলে হাসান তারেক(২২)। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৯৩ লাখ টাকা বলে জানায়। উদ্ধার ইয়াবা ও নগদ টাকাসহ আটক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হচেছ বলে জানিয়েছেন।
জানাযায়, আটক মোঃ আলমসহ একটি সিন্ডিকেট দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ব্যবসার আড়ালে মাদক ইয়াবা ব্যবসা চালিয়ে যাচিছল। একটি বড় সিন্ডিকেট বিভিন্ন সংস্থাকে ফাঁকি দিয়ে সুকৌশলে ইয়াবা ব্যবসা করে রাতারাতি অনেক টাকার মালিক হয়েছেন। এ ব্যবসার আড়ালে অলিয়াবাদ মোড়ে কয়েকটি ব্যবসায়ীক প্রতিষ্টান গড়ে তুলেছে বলে জানা গেছে। অবশেষে দ্বীর্ঘদিন পরে হলেও পুলিশ ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হয়েছে। তবে সচেতন মহল মনে করছেন তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে ইয়াবার নিরব সিন্ডিকেটে কারা রয়েছে তা বেরিয়ে আসবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।