মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে ৩০হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

শেয়ার করুন

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফ উপজেলা মৎস্য অফিস ” মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল নির্মূলে সম্মিলিত বিশেষ অভিযান “১৮ইং চালিয়ে ৯লক্ষ টাকা মূল্যমানের অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করেছে। জানা যায়,২১ জানুয়ারী বিকাল ৪টায় টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন ও বাহারছড়া কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার শরিফুল ইসলামের নেতৃত্বে বিশেষ দল উপকূলীয় বাহার ছড়ার শামলাপুর মাছ ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩০হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার মূল্য ৯লক্ষ টাকা। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান,সামুদ্রিক সম্পদ রক্ষায় অবৈধ কারেন্ট জাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন