২০ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭ ফাল্গুন, ১৪৩২ | ২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য

টেকনাফে ৩০ হাজার ইয়াবা উদ্ধার, আটক-১

Teknaf Pic 02-04-2015
টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৩০ হাজার ৫০ পিচ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসময় আটক এক পাচারকারী মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাসের সাজা দেয়া হয়। জানা যায়, ২ এপ্রিল বৃস্পতিবার বিকাল সাড়ে ৩টায় টেকনাফ সদর বিওপির সুবেদার মো: ফজলু রহমানের নেতৃত্বে বিজিবি জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদীর মৌলভী পাড়ারস্থল ১ নং স্লুইচ গেইট সীমান্তে অভিযান চালিয়ে ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। অপরদিকে একইদিন সকাল ৭টায় বিজিবি হোয়াইক্যং বিওপি’র নায়েক সুবেদার মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে বিজিবি জওয়ানরা হোয়াইক্যং কর্তব্যরত অবস্থায় ১ জন লোক পায়ে হেটে চেকপোষ্ট অতিক্রম করার সময় সন্দেহ বশতঃ তার পরিচয় জিজ্ঞাসা করলে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাঁওয়া করে তার দেহ তল্লাশী করে ১৫ হাজার টাকা মূল্যমানের ৫০ পিস ইয়াবাসহ হোয়াইক্যং ইউনিয়নের মহেশখালিয়া পাড়ার মোঃ শরিফ মিয়ার পুত্র মোহাম্মদ আলমকে (২৪) আটক করে। পরে উদ্ধারকৃত ইয়াবা ব্যাটালিয়ানে জমা ও আটক পাচারকারীকে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মোজাহিদ উদ্দিনের কাছে হস্থান্তর করলে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আটককৃত ইয়াবাগুলো প্রকাশ্যে জনসম্মুখে ধ্বংস ও সাজাপ্রাপ্ত আসামীকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়। টেকনাফ ৪২ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আবুজার আল জাহিদ অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।