মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

 টেকনাফে ২০,০০০ পিস ইয়াবা জব্দ

শেয়ার করুন

110798_1

 মিয়ানমার হয়ে টেকনাফের নাফ নদী দিয়ে বাংলাদেশে ঢোকার সময় ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নাফ নদীর গফুর প্রজেক্ট সংলগ্ন কিনারা দিয়ে পাচারের সময় একটি নৌকায় তল্লাশি চালিয়ে এগুলো জব্দ করা হয়।

বিজিবি-৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক আবু রাসেল সিদ্দিকী জানান, মিয়ানমার থেকে একটি ইয়াবার বড় চালান টেকনাফ দিয়ে বাংলাদেশে ঢুকছে- এমন গোপন সংবাদে নায়েক সুবেদার আবুল কালামের নেতৃত্বে বিশেষ টহল দল ওই এলাকায় পাহারা জোরদার করে।

পাচারকারীরা নৌকাযোগে নাফ নদীর কিনারায় পৌঁছে গফুর প্রজেক্ট দিয়ে উঠার সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে ইয়াবা রেখে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

পরে তাদের নৌকায় তল্লাশি চালিয়ে ৬০ লাখ টাকা মূল্যের ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা করা হয়।

উদ্ধার ইয়াবা ট্যাবলেট ব্যাটালিয়ন সদরে এবং নৌকাটি টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন