১ মার্চ, ২০২৬ | ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১১ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

টেকনাফে ২০ মেগাওয়াট সোলার পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি বদি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প হিসেবে ঘরে ঘরে নিরবিচ্ছিন্ন বিদ্যুত পৌছে দেয়ার লক্ষ্য ২০ মেগাওয়াট সোলার পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। টেকনাফ উপজেলার হ্নীলার আলী খালীতে ১০০ একর জমির উপর এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হবে।

শনিবার বেলা ১১টায় ভিত্তি প্রস্থর স্থাপন করেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি।

এসময় এমপি বদি বলেন, বহুল প্রতিক্ষীত এই সৌর বিদ্যুত কেন্দ্রটি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার। উখিয়া-টেকনাফকে অবকাঠামোগত ভাবে এগিয়ে নিতে এই সোলার পার্ক গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। সেই সাথে এই ২০ মেগাওয়াট বিদ্যুত যোগ হলে উখিয়া-টেকনাফের বিদ্যুত সমস্যা থাকবে না। তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে অবহেলিত উখিয়া-টেকনাফে গত ৮ বছরে শিক্ষা, যোগাযোগ ও পর্যটন খাতে অনেক উন্নয়ন হয়েছে। আর এই উন্নয়নকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে।

এসময় আরো বক্তব্য রাখেন, হ্নীলা ইউপি চেয়ারম্যান এইচকে আনোয়ার, বিদ্যুৎ কেন্দ্র নির্মান প্রতিষ্ঠান টেকনাফ সোলার টেকের ব্যবস্থাপনা পরিচালক নুহের লতিফ খান।

এসময় ঘূণিঝড়ে ক্ষতিগ্রস্থ ৬০০ পরিারকে নগদ টাকা ও চাল বিতরন করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।