২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

টেকনাফে ২লক্ষ ২০হাজার ইয়াবা উদ্ধারঃ ট্রলারসহ আটক-১৫

picsart_1480696692116
টেকনাফে কোস্টগার্ড-বিজিবি জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে ২লক্ষ ২০হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে এবং ট্রলারসহ ১৫জনকে আটক করে থানায় সোর্পদ করেছে।
সুত্র জানায়-২ডিসেম্বর ভোরে টেকনাফ ও সেন্টমার্টিন কোস্টগার্ড জওয়ানেরা গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের ছেড়াঁদিয়াদ্বীপের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অভিযানে গেলে একটি ট্রলার ফেলে মাঝি-মাল্লা অপর একটি ট্রলারে করে পালিয়ে যায়। পরিত্যক্ত ট্রলারটি তল্লাশী করে ১লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এরপর আরো একটি ট্রলার তল্লাশী করে ৫০হাজার ইয়াবা উদ্ধার করে ট্রলারে থাকা ১৫জন মাঝি-মাল্লাকে আটক করা হয়। সন্ধ্যায় ট্রলার ২টি,উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ১৫জনকে টেকনাফ মডেল থানায় আনা হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের ও হস্তান্তর প্রক্রিয়া চলছিল। কোস্টগার্ডের টেকনাফ ষ্টেশন কমান্ডার লেঃ নাফিউর রহমান এই অভিযানের তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন।অপরদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের সদর বিওপির বিশেষ টহল দল নাইট্যংপাড়া বরাবর নাফনদীতে অভিযান চালিয়ে পরিত্যক্ত ৫০হাজার ও সাবরাং বিওপির টহল দল পরিত্যক্ত অবস্থায় ২০হাজার ইয়াবা উদ্ধার করে। এসময় চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবা বড়ি পরবর্তীতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে টেকনাফ ২বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।