২ জুন, ২০২৬ | ১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৫ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

টেকনাফে ২লক্ষ ২০হাজার ইয়াবাসহ আটক-১ঃ পলাতক-২


টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ২লক্ষ ২০হাজার ইয়াবা বড়িসহ ১জনকে আটক করেছে। এই ঘটনায় আরো ২জনকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে। সুত্র জানায়,গত ১৬মে টেকনাফ ২বিজিি ব্যাটালিয়নের টেকনাফ বিওপির হাবিলদার মোঃ আশরাফুল আলম সর্ঙ্গীয় টহল নিয়ে নাফনদীর কিনারায় টহল দল নিয়ে অবস্থান নেন। রাত ১১টারদিকে ৩জন লোক পলিথিন মোড়ানো ব্যাগ নিয়ে টহল দলের সামনে এলে প্যাকেটসমুহ ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি জওয়ানেরা ধাওয়া করে টেকনাফ সদরের ডেইল পাড়ার ক্ষেতের বিলের মৃত অনন্ত কুমার শীলের পুত্র রাজু শীল (৪০)কে আটক করে। ঘটনাস্থল হতে উদ্ধার করা ইয়াবা বড়ির চালান ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৬কোটি ৬০লক্ষ মূল্যমানের ২লক্ষ ২০হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। এই ঘটনায় ১৭মে সকালে কুতুবদিয়া বড়ঘোপের আলী আকবর ডেইলের মোঃ মঞ্জুর আলীর পুত্র মোঃ আজিজ (২৫) ও টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার মোঃ গুরা মিয়ার পুত্র মোঃ ইমাম হোসেন (২৩)কে পলাতক আসামী করে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর ধৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।