৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২ | ১৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে ২ লাখ ৩০ হাজার ইয়াবা জব্দ

ছবি: প্রতীকী

কক্সবাজারের টেকনাফে ধরা পড়লো এ যাবত কালের অন্যতম বৃহৎ ইয়াবার চালান।
সোমবার রাতে টেকনাফ উপজেলার দুর্গম এলাকায় অবস্থিত একটি লবণের মাঠ থেকে  ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানিয়েছে, রাত দশটার দিকে হ্নীলা ইউনিয়নের আলীখালি গ্রামের ওই লবণের মাঠে দুই চোরাকারবারিকে ধাওয়া দেয়  বিজিবি’র লেদা বিওপির (সীমান্ত চৌকি) সদস্যরা।
এ সময় তারা পালিয়ে যেতে সক্ষম হলেও ফেলে যায় ২টি চটের বস্তা। এই বস্তার ভেতরেই পাওয়া যায় ইয়াবাগুলো। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ কোটি ৯০ লক্ষ টাকা।
স্থানটি অন্ধকারাচ্ছন্ন ও লবণের মাঠটি পিচ্ছিল হওয়ার কারণে পাচারকারীদের তাড়া করে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন টেকনাফস্থ বিজিবি-৪২ এর অধিনায়ক লে. কর্ণেল আবু জার আল জাহিদ।
তিনি বলেন, উদ্ধার করা ইয়াবা পরবর্তীতে বিজিবি‘র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।