মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে ১৯ হাজার ৯৫০ পিছ ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১৯ হাজার ৯৫০ পিছ ইয়াবাসহ ২ রোহিঙ্গা ইয়াবাকারবারীকে আটক করেছে র‍্যাব-১৫ এক।

আটককৃতরা হলেন বালুখালীর ৮ নম্বর ক্যাম্পের ৭৪ নম্বর ব্লকের মৃত মোঃ জলিলের পুত্র মজিবুর রহমান (১৯) এবং মৃত ওয়াদুল হোসেনের পুত্র মোঃ তৈয়ব (২১)।

মঙ্গলবার (১৯ জানুয়ারী) সন্ধ্যা ৭ টার দিকে এ অভিযান চালানো হয়।

র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

টেকনাফ উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের টেকনাফ-কক্সবাজার সড়কের উত্তর বরইতলী গ্রামের বায়তুর রহমান জামে মসজিদের সামনে রাস্তার উপর থাকাবস্থায় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালানোর সময় র‍্যাব-১৫ এর সদস্যরা মাদক কারবারিদের আটক করে। পরে তাদের স্বীকারোক্তি মতে, তাদের দেহ তল্লাশী করে র‍্যাব সদস্যরা ১৯ হাজার ৯৫০ পিছ ইয়াবা উদ্ধার করে।

আটক রোহিঙ্গা ইয়াবাকারবারীদ্বয়কে টেকনাফ মডেল থানায় পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য উদ্ধার করা ইয়াবা টেবলেট সহ সোপর্দ করা হয়েছে। আটককৃত রোহিঙ্গা ইয়াবাকারবারীদ্বয় দীর্ঘদিন ধরে টেকনাফের সীমান্ত এলাকা থেকে ইয়াবা টেবলেট এনে সারাদেশে বেচাবিক্রি করত বলে র‍্যাব-১৫ এর প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ধৃত ইয়াবাকারবারী মজিবুর রহমান ও মোঃ তৈয়ব’কে আসামি করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(গ) ধারায় টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করে তাদেকে আদালতে চালান দেওয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে থানা সুত্রে জানা গেছে।

শেয়ার করুন