৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২২ মাঘ, ১৪৩২ | ১৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

টেকনাফে ১৮ রোহিঙ্গা উদ্ধার, মানবপাচারকারী চক্রের ৫ সদস্য আটক

নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফের একটি বাড়ি থেকে সাগরপথে অবৈধভাবে পাচারের জন্য জড়ো করা ১৮ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মানবপাচারকারী চক্রের ৫ সদস্যকেও আটক করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যংপাড়া এলাকার আমিন শরীফের বাড়িতে এ অভিযান চালানো হয়।
আটক পাচারকারী চক্রের সদস্যরা হলেন, টেকনাফ সদরের বড়ইতলী এলাকার মোহাম্মদ শাহের ছেলে দ্বীন ইসলাম (২৫), একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে মোঃ ইউনুছ (২৬), পৌরসভার নাইট্যংপাড়ার মৃত মো. সেলিমের ছেলে মোঃ জাহিদ (৩০), মো. হাশেমের ছেলে  মোঃ জামাল (৩৮), আমিন শরীফের স্ত্রী হাজেরা খাতুন (৫০)।
উদ্ধার হওয়া ১৮ রোহিঙ্গার মধ্যে ৫ জন নারী, ৬ জন পুরুষ, ৭ জন শিশু রয়েছে। এরা সকলেই মিয়ানমারের মংডু শহরের আশেপাশের এলাকার বাসিন্দা। যাদের নাফনদী দিয়ে অনুপ্রবেশ করে এনে জড়ো করা হয়।
টেকনাফ থানার ওসি মো. আবদুল হালিম জানিয়েছেন, মিয়ানমার থেকে এই ১৮ রোহিঙ্গাকে বাংলাদেশের ৮ হাজার টাকার বিনিময়ে অনুপ্রবেশ করে আনা হয়। এরপর হয়তো তাদের সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচার করা হত। কিন্তু পুলিশ সংবাদ পেয়ে এ অভিযান চালানো হয়। এতে আটকের ৫ জনের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করে আদালতে পাঠানো হবে। একই সঙ্গে উদ্ধার হওয়া ভিকটিমের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা করে আদালতে পাঠানো হবে। আদালতের সিদ্ধান্ত মতে পরবর্তি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।