৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩ | ১৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজারসময় ডেস্কঃ টেকনাফের বড়ইতলী এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মো. দিলদার আহম্মদ (৩০) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান (র‌্যাব)।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ অভিযান চালানো হয়।

দিলদার ওই এলকায় বসবাসরত জমির হোসেনের ছেলে। উদ্ধার করা এসব ইয়াবার বাজার মূল্য ৫০ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব্।

র‌্যাব-৭ কক্সবাজার অফিসের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান  জানান, গোপন সূত্রের ভিত্তিতে বড়ইতলী এলাকায় অভিযান চালোনো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়েই পালানোর সময় দিলদারকে র‌্যাব সদস্যরা ধরে ফেলে। পরে তার শরীর তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে তার স্বীকারোক্তি মতে, জনৈক হাশেমের বসতভিটার উত্তর পাশে গর্তের ভেতর থেকে আরও ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, দিলদার র‌্যাবের হাতে ধরা পড়লেও এসময় সৈয়দ আলম প্রকাশ শাহ আলম নামের তার আরেক সহযোগী পালিয়ে যায়। শাহ আলম নাইটংপাড়া গোদার পাড় এলাকার মো. সাব্বির আহমদের ছেলে। এ দুই মাদক কারবাবির বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।