৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২ | ১৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে জবানবন্দি 

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফে ১০ জন কৃষক অপহরণের মামলার আসামি দেলোয়ার হোসেন ওরফে দেলু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যার আদালতে হাজির করা হলে গ্রেফতারকৃত  দেলু এই জবানবন্দি দেয়। মামলা তদন্তকারী কর্মকর্তা ও বাহাড়ছড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো.দস্তগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি বলেন, গত ২৭ মার্চ টেকনাফের হোয়াইক্যং বিভিন্ন এলাকা থেকে ১০ জন কৃষককে অপহরণ করা হয়। পুলিশ অভিযান চালিয়ে এদের উদ্ধার করে। এ মামলার আসামি দেলোয়ার। বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পাহাড়ি এলাকার থেকে তাকে গ্রেপ্তার করে। দেলোয়ার হোসেন দেলু শীলখালী এলাকার মৃত আলী হোসেন পেটুর ছেলে।
ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি বিভিন্ন অপহরণের সঙ্গে জড়িত থেকে রোমহর্ষক বিভিন্ন ঘটনার বর্ণনাসহ ঘটনার বিষয়ে নিজের সরাসরি সম্পৃক্ত থাকার বিষয়ে স্বীকার করেছেন। এ অপহরণ চক্রের পিছনে আশ্রয়দাতাসহ সিন্ডিকেটের অনেকের নাম এবং গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। দেলোয়ারের বিরুদ্ধে ডাকাতি, অপহরণসহ ৪টি মামলা রয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে। আদালতে সে জবানবন্দি দিয়েছে।
এর আগে গত ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের এ পর্যন্ত টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১২০ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৬২ জন স্থানীয় বাসিন্দা, বাকিরা রোহিঙ্গা নাগরিক। অপহরণের পরিবারের তথ্য বলছে অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৫৩ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।