৩ মে, ২০২৬ | ২০ বৈশাখ, ১৪৩৩ | ১৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

টেকনাফে ১কোটি ৮০লক্ষ টাকার পরিত্যক্ত ইয়াবা উদ্ধার

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১কোটি ৮০লক্ষ টাকার ৬০হাজার ইয়াবা বড়ি জব্দ করেছে।
সুত্র জানায়,গত ১৬অক্টোবর রাত ১১টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের সাবরাং বিওপির কোম্পানী কমান্ডার মোঃ আতিকুর রহমান মিয়ানমার হতে ইয়াবার চালান আসার সংবাদ পেয়ে বিশেষ টহলদল নিয়ে লাফারঘোনায় অভিযানে যায়। কিছুক্ষণ অবস্থানের পর ২/৩জন লোক একটি ব্যাগ নিয়ে আসতে দেখে সন্দেহ হওয়ায় চ্যালেঞ্জ করলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ধাওয়া করে তাদের আটক করা সম্ভব হয়নি। এরপর ঘটনাস্থল তল্লাশী করে একটি পরিত্যক্ত ব্যাগ উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ১কোটি ৮০লক্ষ টাকার ৬০হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। তা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,মিডিয়াকর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এসএম আরিফুল ইসলাম অভিযানের সত্যতা স্বীকার করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।