১৯ এপ্রিল, ২০২৬ | ৬ বৈশাখ, ১৪৩৩ | ১ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ

টেকনাফে হ্নীলা-বাহারছড়া ঢালাপথ উন্নয়ন কাজের উদ্বোধন

received_1818414075083492
টেকনাফে ৫৭লক্ষ টাকা ব্যয়ে হ্নীলা-বাহারছড়া ঢালাপথের কার্পেটিং দ্বারা উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। এই সড়কটি পূর্ণাঙ্গ বাস্তবায়িত হলে হ্নীলা-বাহারছড়ার মধ্যে যোগাযোগের নতুন দিগন্তের সুচনা হবে।
জানা যায়-১নভেম্বর সকাল ৯টায় উপজেলার হ্নীলা পানখালী বিট অফিস সংলগ্ন এলাকায় এপি বদির পক্ষে হ্নীলা-বাহারছড়া ঢালাপথের কার্পেটিং দ্বারা উন্নয়ন কাজের ভিত্তিফলক উম্মোচন করেন হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এইচকে আনোয়ার (সিআইপি)। নির্বাচিত জনপ্রতিনিধিদের পক্ষে ৪নং ওয়ার্ড মেম্বার হোছাইন আহমদ,উপজেলা আওয়ামী লীগের যুগ্নসম্পাদক সেলিম সিকদার,উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম,উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুল্লাহ আল জাহেদ লিটন,হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন সোহেল,সাধারণ সম্পাদক ছাবের খান,হ্নীলা বনবিট কর্মকর্তা আকতারুল আলম,আওয়ামী লীগ নেতা ছৈয়দ আহমদ,ঠিকাদারী প্রতিষ্ঠান আবছার কনষ্ট্রাকশনের পক্ষে মোঃ কফিল উদ্দিন,উপজেলা এলজিইডির পক্ষে সহকারী প্রকৌশলী মোঃ আনোয়ার, কার্য্যসহকারী মোঃ শামীম,যুবলীগ নেতা আলী হোছাইন শোভন,কামাল উদ্দিন ও জসিম উদ্দিন প্রমুখ। বান্দরবানের ঠিকাদারী প্রতিষ্ঠান আবছার কনষ্ট্রাকশন ২০১৫-২০১৬ইং অর্থ বছরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৫৭লক্ষ ৩৯হাজার ৪শ ৯৬টাকা ব্যয়ে হ্নীলা-বাহারছড়া ঢালাপথ সড়ক কার্পেটিং দ্বারা উন্নয়নের কাজ পায়। এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়িত হলে উপকূলীয় বাহারছড়া-হ্নীলা ইউনিয়নের মানুষের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ,পণ্য আনা-নেওয়াসহ নানাবিধ উন্নয়নের নবদিগন্তের দ্বার উম্মোচন হবে বলে সচেতন মহল মনে করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।