মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে হোটেল স্কাইভিউ হতে ইয়াবাসহ রোহিঙ্গা আটক

শেয়ার করুন

হুমায়ূন রশিদ : টেকনাফে র‌্যাব সদস্যরা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে।

সুত্র জানায়,গত ৩১ আগষ্ট রাত ৮টারদিকে র‌্যাব-৭,চ্ট্গ্রামের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌর শহরের আবাসিক হোটেল স্কাই ভিউয়ের ২য় তলার ১০৮নং কক্ষে ক্রেতা সেজে অভিযান চালিয়ে ৩৮ লক্ষ ২৬ হাজার ৫শ টাকা মূল্যমানের ৭ হাজার ৬শ ৫৩ পিস ইয়াবা বড়িসহ থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের ১৪ নং ব্লকের ১৪৫ নং রোমের বাসিন্দা মোঃ মমতাজ মিয়ার পুত্র হামিদুল হাসান (২১) কে আটক করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত মাদকসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

এদিকে উক্ত আবাসিক হোটেলে সম্মিলিত একটি চক্র দীর্ঘদিন ধরে মাদকের নানা অপতৎপরতা চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।

শেয়ার করুন