২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

টেকনাফে হেলপের উদ্যোগে মানবপাচার বিরোধী মানব বন্ধন

Teknaf Pic-(B)-25-

টেকনাফে এনজিও সংস্থা হেলপের উদ্যোগে মানব পাচার বিরোধী মানব বন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মানব পাচার প্রতিরোধে আইন-শৃংখলা রক্ষী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনসাধারণকে সচেতনতার সঙ্গে এগিয়ে আসতে হবে। সেই সঙ্গে মানব পাচারে জড়িত দালালদের মানবতার শত্রু হিসেবে আইনের কাঠগড়ায় দাড় করাতে হবে। নিখোঁজ ও ক্ষতিগ্রস্থদের পরিবারে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে বলে সরকারের নিকট দাবী জানানো হয়।
২৫মে বিকালে টেকনাফ পৌর এলাকার বাসষ্টেশন চত্বরে বিশাল মানব বন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। এরপর এক পথসভা চৌধুরী আবুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনজিও সংস্থা হেলপ কক্সবাজারের নির্বাহী পরিচালক আবুল কাসেম এম.এ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রেডিও নাফের প্রোগ্রাম প্রডিউসার হারুন রশিদ,যুবনেতা নুরুল আমিন,মোঃ আবু তাহের,বিএনডাব্লিউ এলের লিগ্যাল এসিসট্যান্ট তরিকুল ইসলাম তারেক,আইসিডিডিআর, বির ফিল্ড রিসার্চ এসিসট্যান্ট অমিত বণিক,বিশিষ্ট সমাজ সেবক রমজান আলী মাতাব্বর,মোঃ তাহের,প্রকল্প কর্মকর্তা,হেলপ মহিলা নেত্রী রশিদা বেগম, যুবনেতা জাফর আলম,আব্দুল হক,মোঃ আয়াছ,জসিম উদ্দিন,সংবাদ কর্মী নুর হাকিম আনোয়ার, সাইফুদ্দীন মোহাম্মদ মামুন,আইউব খান ও ফয়েজুল ইসলাম রানা প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।