২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

টেকনাফে সড়ক দূঘর্টনায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

download
কক্সবাজার-টেকনাফ সড়কে যাত্রীবাহী বাস চাপায় এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। ১১জুন দুপুর পৌনে ১২টারদিকে টেকনাফ হতে কক্সবাজারগামী স্পেশাল বাস সার্ভিস (কক্সবাজার-জ-১১-০১৪৯) হ্নীলা মৌলভী বাজার চৌরাস্তা মোড়া এলাকায় পৌঁছলে গাউছিয়া তাহেরিয়া সুন্নিয়াহ ক্যাডেট মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্রী ও রোজারঘোনার আব্দু সাত্তারের মেয়ে ফাতেমা আক্তার (৮) মাদ্রাসা হতে ফেরার পথে গাড়িতে চাপা পড়ে। ঘাতক চালক তা দেখে বাস নিয়ে পেছনের দিকে এসে পুনরায় চাপা দিয়ে রক্তাক্ত ছাত্রীকে ঘটনাস্থলে মেরে ফেলে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এতে ক্ষুদ্ধ জনসাধারণ বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করলে সচেতন মহল তাদের শান্ত করে। ঘাতক চালককে আটক করে রাখা হয়। দূঘর্টনার খবর পেয়ে টেকনাফ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চালককে আটক ও বাসটি জব্দ করে নিয়ে যায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।