মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

টেকনাফে সড়ক দুর্ঘটনায় আহত ২

শেয়ার করুন


টেকনাফ সড়কে ডাম্পারের চাপায় রোহিঙ্গা শিশু ও বৃদ্ধসহ দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়,২৯এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টারদিকে টেকনাফ হতে হ্নীলাগামী একটি লাইট বিহীন ডাম্পার দ্রুত গতিতে যাওয়ার সময় নতুন অনুপ্রবেশকারী রোহিঙ্গা পশ্চিম লেদা হোসাইনের ভাড়া বাসায় অবস্থানকারী মুহিবুল্লাহ ও খুরশিদা বেগমের মেয়ে শাবনুর (৬) ও মৃত কবির আহমদের পুত্র বদি আলম (৬০)কে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। উপস্থিত লোকজন তাদের দ্রুত উদ্ধার করে লেদা রোহিঙ্গা বস্তিতে স্বাস্থ্য সেবায় নিয়োজিত আইওএম স্বাস্থ্য ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত গুরুতর আহত ও রক্তাক্তদের সেখানে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তবে মেয়েটির অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

শেয়ার করুন