১৫ জুন, ২০২৬ | ১ আষাঢ়, ১৪৩৩ | ২৮ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

টেকনাফে সড়ক দূঘর্টনায় আহত-২


টেকনাফ সড়কে ডাম্পার ও ছারপোকা দূঘর্টনায় চালকসহ ২জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা যায়,১৩মে বিকাল ৩টারদিকে কক্সবাজার-টেকনাফ সড়কের দক্ষিণ জাদিমোরাস্থ ওমরখাল ব্রীজে নাইট্যংপাড়ার মোঃ হোছনের মালিকানাধীন টেকনাফগামী ডাম্পার ও হ্নীলাগামী ছারপোকা ওভারটেক করার সময় মুখোমুখী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে চারপোকার চালক শাহপরীরদ্বীপ ডেইল পাড়ার হাবিবুর রহমানের পুত্র জামাল হোছন (৩০) ও যাত্রী নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ১০নং শেডের আবুল আলমের পুত্র আনছ (১০) গুরুতর আহত হয়। তাদের দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে চালক জামালের অবস্থা গুরুতর হওয়ায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। সম্প্রতি উপজেলার বিভিন্ন স্থানে ডাম্পার,ছারপোকা,মাহিন্দ্রারা ও টমটমের দূঘর্টনায় জানমালের ক্ষয়ক্ষতির ঘটনায় সচেতন মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এসব গাড়ীর চালকদের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।