১৮ আগস্ট, ২০২৬ | ৩ ভাদ্র, ১৪৩৩ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

টেকনাফে সেফ প্লাস প্রকল্পের অধীনে উখিয়া-টেকনাফের ৩ হাজার ৭০০ টি উপকার ভোগীদের নিয়ে মেচমেকিং কর্মশালা অনুষ্ঠিত 

টেকনাফ প্রতিনিধি :

আইওএম এর অর্থায়নে সেফ প্লাস প্রকল্পের অধীনে উখিয়া-টেকনাফের ৩ হাজার ৭০০ টি হতদরিদ্র পরিবারের জীবিকায়নের জন্য কাজ করে যাচ্ছে ইউনাইটেড পারপাস। সেই ধারাবাহিকতায় ১৪ ডিসেম্বর সোমবার সকাল ১০ টার দিকে টেকনাফ উপজেলা প্রাণি সম্পদ অফিসের ট্রেনিং হল রুমে প্রকল্পের উপকার ভোগীদের উৎপাদিত পন্য ব্যাপক ভাবে বাজারজাতকরণ, গুনগত মান উন্নয়ন এবং বাজার নিরুপন এর উদ্দেশ্যে মার্কেট লিংকেজ বিষয়ে একটি মেচমেকিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন ইকরা প্রকল্পের সহকারী প্রজেক্ট ম্যানেজার দেলোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ সওকত আলী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সওকত হোসাইন ও উপজেলা মৎস কর্মকর্তা দেলোয়ার হোসেন।

সভায় সংস্থার সহকারী প্রজেক্ট ম্যানেজার দেলোয়ার হোসেন বলেন, ‘যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ইউনাইটেড পারপাস চরম দরিদ্র পরিবার, প্রান্তিক কৃষক, ভূমিহীন, দুর্বল যুবক, মহিলা নেতৃত্বাধীন পরিবারের জীবিকায়নের জন্য আইওএম এর সহযোগিতায় ‘সেফ প্লাস’ প্রকল্পের অধীনে কাজ করে যাচ্ছে। এরই আওতায় একাধিক উপকার ভোগী উদ্দোক্তা সেফপ্লাস প্রকল্পের মাধ্যমে মুরগি পালন, ছাগল পালন, সবজি উৎপাদন, ফুড প্রসেসিং, কার্পেন্টার, কম্পিউটার প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণ, সিএনজি অটোরিকশা রিপিয়ারিং, হস্তশিল্প, মোবাইল সার্ভিসিং ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ এবং মূলধন গ্রহণ করে ব্যবসা শুরু করেছে।

এসময় উপস্তিত ছিলেন, স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন ব্যবসায়ী, সরকারি বেসরকারি সেবাদান সংস্হার প্রতিনিধি, সংবাদকর্মী ও ইউনাইটেড পারপাসের বিভিন্ন কর্মী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।