২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

টেকনাফে সাড়ে ৬২লক্ষ টাকার ইয়াবাসহ মিয়ানমারের ৩ নাগরিক আটক

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ৬২লক্ষ ৭০হাজার টাকার ২০হাজার ৯শ ২৫পিস ইয়াবা বড়ি ও কাঠের নৌকা,নগদ টাকা ও মুঠোফোনসহ মিয়ানমারের ৩নাগরিককে আটক করেছে। সুত্র জানায়,৩০সেপ্টেম্বর সকাল ৬টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের টেকনাফ বিওপির হাবিলদার মোঃ আশরাফুল আলম মিয়ানমার হতে ইয়াবার চালান আসার নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল নিয়ে নাফনদী সংলগ্ন টেকনাফ ইউপিস্থ বড়ইতলী (উঠনী) সংলগ্ন কেওড়া বাগানে ওঁৎপেতে থাকে। কিছুক্ষণ পর একটি হস্তচালিত নৌকা মায়ানমার হতে নাফনদীর শুন্য লাইন অতিক্রম করে আসতে থাকে। উক্ত নৌকাটি বড়ইতলী বরাবর নাফনদীর কিনারায় আসলেই টহলদল তাদের চ্যালেঞ্জ করলে ৩ব্যক্তি নৌকা থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্ট করে। টহলদল ধাওয়া করে আকিয়াব জেলার মন্ডু থানার আশিকাপাড়ার মোঃ ইউনুছের পুত্র মোঃ ফয়সাল (২০),নাইটার ডেইলের ফয়েজ আহমদের পুত্র মোহাম্মদ আলী (২০),খাইংখালীর রশিদ আহমদের পুত্র মোঃ আব্দুল (২০)কে আটক করতে সক্ষম হয়। তাদের স্বীকারোক্তিমতে নৌকাটি তল্লাশী করে অভিনব কায়দায় রশি দিয়ে বাঁধা অবস্থায় পানির নিচ হতে ২প্যাকেট ইয়াবা বড়ির পুটলা পাওয়া যায়। তাদের ব্যাটালিয়ন সদরে নিয়ে ইয়াবার পুটলা গণনা করে ৬২লক্ষ ৭৭হাজার ৫শ টাকার ২০হাজার ৯শ ২৫পিস ইয়াবা বড়ি,২০হাজার টাকার কাঠের নৌকা, বাংলাদেশী ২হাজার টাকা এবং ১হাজার ৫শ টাকার একটি মোবাইল ফোন পাওয়া যায়। আটককৃতদের নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা রাখার অপরাধ এবং বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে পৃথক মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা ট্যাবলেট,হস্তচালিত কাঠের নৌকা,নগদ টাকা ও মোবাইল ফোনসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এসএম আরিফুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।