১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

টেকনাফে সারা দেশের ন্যায় এইচএসসি ও আলিম পরীক্ষা শুরুঃ উভয় কেন্দ্রে অনুপস্থিত ৮জন পরীক্ষার্থী


টেকনাফে সারা দেশের ন্যায় এইচএসসি ও আলিম পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩শ ৬১জন পরীক্ষার্থীদের মধ্যে ৮জন অনুপস্থিত রয়েছে।
সরেজমিনে ২এপ্রিল সকাল ১০টায় রঙ্গিখালী দারুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার আলিম পরীক্ষা কেন্দ্রে জমিরিয়া দারুল কোরআন সিনিয়র মাদ্রাসা,হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা ও রঙ্গিখালী মাদ্রাসার ১শ ২৮জন পরীক্ষার্থীদের মধ্যে ১শ ২৪জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। ঐকেন্দ্রে ৪জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছেন। অপরদিকে এইচএসসির এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে টেকনাফ ডিগ্রী কলেজ ও হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ মিলে ২শ ৩৩জন পরীক্ষার্থীদের নিয়ে পরীক্ষা শুরু হয়। এই কেন্দ্রে পরীক্ষার প্রথম দিনে ৪জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছেন। টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি) তুষার আহমদ পৃথকভাবে কেন্দ্র ২টি পরিদর্শন করেন।

এসময় টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাইন উদ্দিন খাঁন,পরীক্ষা কেন্দ্রের তত্ত্বাবধায়ক উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ নুরুল আবছার,কেন্দ্র সচিব অধ্যক্ষ মোঃ কামাল হোছাইন,জমিরিয়া দারুল কোরআন সিনিয়র মাদরাসার অধ্যক্ষ ফরিদুল আলম নূরী,হ্নীলা শাহ মজিদিয়া মাদরাসা অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী এবং এজাহার বালিকা বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের সময় কেন্দ্র তত্ত্বাবধায়ক উপজেলা কৃষি অফিসার মোঃ শফিউল আলম,কেন্দ্র সচিব শিউলী রাণী,হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.ন.ম তৌহিদুল মাশেক তৌহিদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরীক্ষা কেন্দ্রের সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত পরিমাণ আইন-শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।