২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

টেকনাফে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ-১

gilibiddo
টেকনাফের হ্নীলায় জমি নিয়ে বিরোধ,হামলা ও থানায় মামলা দায়েরের জেরধরে স্বশস্ত্র সন্ত্রাসী হামলায় ১ যুবক গুলিবিদ্ধ হয়েছে। বসত-বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খোঁজ নিয়ে জানা যায়, ১ এপ্রিল দুপুর ১২টারদিকে টেকনাফের সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত হ্নীলার আলীখালী, রঙ্গিখালী ও উলুচামরী জোনে আবারো প্রকাশ্য দিবালোকে পূর্ব শত্রুতার জেরধরে কোনারপাড়ার রিদুওয়ানের স্ত্রী সাবেকুন নাহারের বসত-বাড়িতে স্বশস্ত্র হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষের মৃত সিকদার আলীর পুত্র ছৈয়দ আহমদ গং। এতে মৃত ইদ্রিসের পুত্র রমিজ (১৯) ডান হাতে গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে টেকনাফ মডেল থানার ওসি তদন্ত কবির হোসেন, সেকেন্ড অফিসার এসআই শাহজাহান ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি তদন্ত ঘটনার সত্যতা স্বীকার করেন।
উল্লেখ্য গত ৩০ মার্চ স্থানীয় একটি খালের বাঁধ দেওয়াকে কেন্দ্র করে সাবেকুন নাহারকে প্রহার করা হয়। এরই সুত্র ধরে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। বিবাদী পক্ষ ২দিনের সময় প্রার্থনা করে। এরই মধ্যে হঠাৎ স্বশস্ত্র হামলায় বসত-বাড়ি ভাংচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে স্থানীয় জনসাধারণের মধ্যে আতংক বিরাজ করছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।