মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ-১

শেয়ার করুন

টেকনাফের হোয়াইক্যংয়ে ইয়াবা ব্যবসায়ীদের হামলায় অপর এক ইয়াবা ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়,২জুলাই দুপুর দেড়টায় উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের অবৈধ অস্ত্র মওজুদ এবং ব্যবহারের“ডেরা” হিসেবে পরিচিত নয়াবাজার সাতঘরিয়া পাড়ায় জাফর আলম জরুর পুত্র ইয়াবা ব্যবসায়ী নুরুল কবির (২৪) কে দোকানে বসা অবস্থায় অপর ইয়াবা ব্যবসায়ী নুরুল ইসলামের পুত্র হাবিবুল্লাহ গং গুলিবর্ষণ করে পালিয়ে যায়। ঘটনাস্থল হতে গুলিবিদ্ধ নুরুল কবিরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে সংঘর্ষে জড়িত উভয় পরিবারের লোকজন ইয়াবা চোরাচালানে জড়িত। কতিপয় প্রভাবশালীদের ইন্ধনে তারা প্রায় সময়ে কথায় কথায় প্রকাশ্যে অবৈধ অস্ত্রের ব্যবহার করে জনজীবনকে আতংকিত করে তুলে। সাধারণ মানুষ এসব অবৈধ অস্ত্র উদ্ধারে আইন প্রয়োগকারী সংস্থার সাড়াঁশি অভিযান দাবী করেন।
এই ব্যাপারে গুলিবিদ্ধ নুরুল কবিরের পিতা জাফর আলম জরু বলেন,এলাকার পার্শ্ববর্তী বন্ধ একটি দোকানে আমার ছেলে নুরুল কবির দাড়িয়ে থাকলে হাবিবুল্লাহরা ৩জন এসে গুলি করে পালিয়ে যায়। অভিযুক্ত হাবিব উল্লাহর সাথে যোগাযোগ করার চেষ্টা করে মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় মেম্বার ও প্যানেল চেয়ারম্যান রাকিব আহমেদ বলেন,আমি বাহিরে রয়েছি। তবে লোকজন মারফতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের কথা শুনেছি। এই ব্যাপারে জানতে চাইলে হোয়াইক্যং ফাঁড়ির আইসি নির্মলেন্দু চাকমা বলেন,পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারের জেরধরে এই ঘটনার সুত্রপাত। বিষয়টি তদন্ত স্বাপেক্ষে পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন