১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে সংঘবদ্ধ হামলায় এক কৃষক গুরুতর আহত

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফের হ্নীলায় সংঘবদ্ধ স্বশস্ত্র হামলায় এক কৃষক গুরুতর আহত হয়েছে। আহত কৃষককে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়,২৩ নভেম্বর বিকাল সাড়ে ৪টারদিকে উপজেলার হ্নীলা পশ্চিম লেদার সোনালীর পুত্র বুজরুজ মিয়া রিজার্ভ ভুমিতে তাঁর আবাদকৃত ক্ষেতে কর্মরত অবস্থায় স্থানীয় ছৈয়দ আহমদের পুত্র মাদক ব্যবসায়ী আলী হোছন, কামাল হোছন, নবী হোছন,অলি হোছন ও নুর হোছনের নেতৃত্বে ১০/১২জনের সংঘবদ্ধ স্বশস্ত্র একটি গ্রুপ হামলা চালিয়ে রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন গুরুতর আহত কৃষককে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করে। আহত কৃষক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় মেম্বার নুরুল হুদা কৃষকের উপর হামলার সত্যতা স্বীকার করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও টেকনাফ থানায় এই ব্যাপারে একটি অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।