১২ মে, ২০২৬ | ২৯ বৈশাখ, ১৪৩৩ | ২৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

টেকনাফে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু : ১মদিনে অনুপস্থিত-৭পরীক্ষার্থী


সারাদেশের ন্যায় টেকনাফে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু হয়েছে। এতে পরীক্ষার ১মদিনে স্কুলে ১হাজার ৩শ ৭০জনের মধ্যে এএসসিতে ৩জন এবং দাখিলে ৪জনসহ মোট ৭জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
নির্ধারিত সুচী অনুযায়ী ২ফেব্রুয়ারী সকাল সাড়ে ৯টা হতে উপজেলার ৩টি এসএসসি পরীক্ষা কেন্দ্রে ২৩টি প্রতিষ্ঠান ও ১টি দাখিল পরীক্ষার হলে ১০টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা সমবেত হয়। টেকনাফ পাইলট হাইস্কুল কেন্দ্রে ২শ ৭৮জন পরীক্ষার্থীদের মধ্যে ২শ ৭৭জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছেন। এই কেন্দ্রে ১জন পরীক্ষার্থাী অনুপস্থিত রয়েছেন। এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২শ ৫১জন পরীক্ষার্থীদের মধ্যে ২শ ৪৯জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এই কেন্দ্রে ২জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছেন। হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৪শ ৮৪জন পরীক্ষার্থীদের মধ্যে সকলে পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন। এদিকে দাখিল পরীক্ষার একমাত্র কেন্দ্র রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৩শ ৫৭জন পরীক্ষার্থীদের মধ্যে ৩শ ৫৩জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। উক্ত কেন্দ্রে ৪জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছেন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সফিউল আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা পরীক্ষার হল পরিদর্শন করেন। পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ,কেন্দ্রে বিশৃংখলারোধ, অসদুপায় অবলম্বন বন্ধে কঠোর থাকার জন্য সংশ্লিষ্ট হল সুপার,সচিব এবং হল ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সজাগ থাকার আহবান জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।