২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

টেকনাফে শরণার্থী ক্যাম্পে কিশোরের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার

লাশ
টেকনাফে শরণার্থী ক্যাম্পের এক কিশোরের গলায় ফাঁস লাগানো মৃত দেহ উদ্ধার করা হয়েছে। জানা যায়-২২নভেম্বর দুপুর দেড়টারদিকে টেকনাফের নয়াপাড়া রেজিষ্টার্ড শরণার্থী ক্যাম্পের এইচ ব্লকের এমআরসি নং-৪৮৪০৩,৬০১নং শেডের ৫নং রোমের বাসিন্দা মোহাম্মদ হোছাইনের পুত্র নবী হোছন (১২)এর গলায় ফাঁস লাগানো মৃত দেহ ক্যাম্পের পশ্চিম পার্শে মইগ্যা বাপের পাহাড়ে ছেলেরা দেখতে পায়। খবরটি থানা পুলিশকে অবহিত করা হলে থানা পুলিশের এসআই আমিনুল ইসলাম সর্ঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার পূর্বক সুরতহাল রিপোর্ট তৈরীর পর ময়না তদন্তে প্রেরণের লক্ষ্যে থানায় নিয়ে যায়। বিকাল ৫টারদিকে লাশ কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে বলে এসআই আমিনুল ইসলাম নিশ্চিত করেন। এদিকে নিহত কিশোরের পরিবার দাবী করছে স্থানীয় একটি মহলের সঙ্গে ছাগলের বিষয় নিয়ে বিরোধ ছিল। এই কারণে তার ছেলে নিহত হয়েছে বলে মনে করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।