মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

টেকনাফে শরণার্থী ক্যাম্প এলাকা থেকে ইয়াবাসহ ২ জন গ্রেফতার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের টেকনাফের নায়াপড়া শরনার্থী ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ সদস্যরা। রবিবার রাত ৯টার দিকে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলো-টেকনাফের হ্নীলা ইউপির লেদা এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২২) ও লেদা নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এনামুল হকের স্ত্রী নুরুন্নাহার বেগম (২৫)।
র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর রুহুল আমিন বলেন, কতিপয় ইয়াবা ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে, এমন খবর পেয়ে রবিবার রাত ৮টার দিকে র‌্যাবের একটি দল অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দু’জনকে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে ঘটনাস্থল এবং আটককৃতদের দেহ তল্লাশী করে ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ২১ রোল এ্যালুমিনিয়াম ফয়েল, ৫ টি মোবাইল সেট, ৭ টি সীম কার্ড এবং মাদক বিক্রির নগদ ৬০ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৮৫ হাজার টাকা।

গ্রেফতারকৃতদের বিরদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ (সংশোধনী-২০০৪) এর ১৯(১) এর টেবিল ৯(খ) ধারা মোতাবেক মামলা করে উদ্ধারকৃত মালামালসহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন