২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

টেকনাফে র‌্যাবের হাতে ৮০ লক্ষ টাকার ইয়াবাসহ আটক-২

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফে র‌্যাব সদস্যরা বসত-বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ দুই মাদক চোরাকারবারীকে আটক করেছে।

জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর রাত সোয়া ৯টারদিকে র‌্যাব-৭, টেকনাফ ক্যাম্পের কমান্ডার লেঃ মির্জা শাহেদ মাহতাব ইয়াবা বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল নিয়ে পৌর এলাকার মধ্যম জালিয়াপাড়া মোঃ হাসেমের বাড়িতে অভিযান চালিয়ে মধ্যম জালিয়া পাড়ার আব্দুল কাদেরের পুত্র মোঃ হাসেম (৩৮) ও দক্ষিন জালিয়া পাড়ার আলতাজ মিয়ার পুত্র মোঃ কামাল হোসেন (৪০) কে হাতে-নাতে আটক করে। লোকজনের উপস্থিতিতে তাদের দেহ ও হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ৮০ লক্ষ টাকা মূল্যমানের ১৬ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।