১ মার্চ, ২০২৬ | ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১১ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

টেকনাফে র‌্যাবের হাতে অস্ত্র ব্যবসায়ী রোহিঙ্গা আটক, গুলি উদ্ধার!

শাহেদ মিজান,

টেকনাফ থেকে অস্ত্র বিক্রিকালে হাতেনাতে শফি আলম (৩০) নামে এক রোহিঙ্গা অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর সদস্যরা। শুক্রবার দিনগত রাত ১১টার দিকে উপজেলা হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ১৪ ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

এসময় আটক রোহিঙ্গার কাছ থেকে একটি দেশীয় শুটারগান, দুই রাউন্ড গুলি ও একটি গুলি খোসা উদ্ধার করা হয়। আটক রোহিঙ্গা হ্নীলা মোছনী রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-২ এর মৃত জকির আহমদের পুত্র।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অস্ত্র ক্রয়-বিক্রয়ের জন্য একটি দল হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ১৪ ব্রীজ সংলগ্ন এলাকায় অবস্থান করার খবর পেয়ে র‌্যাবের একটি সেখানে অভিযান চালায়। অভিযানে একজনকে আটক করতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা। তার শরীর তল্লাশী করে কোমরে গোজা অবস্থায় একটি শুটারগান, দুই রাউন্ড গুলি ও একটি গুলি খোসা পাওয়া যায়। এই রোহিঙ্গা অস্ত্র বিক্রেতা। তবে অভিযান টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।

এই ঘটনায় আটক অস্ত্র ব্যসায়ী রোহিঙ্গাসহ জড়িদের আসামী করে থনায় মামলা দায়ের করা হবে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।