১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

টেকনাফে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত ১

 

রহমত উল্লাহ টেকনাফ :

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে অজ্ঞাতনামা একজন নিহত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) রাতে শামলাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, অজ্ঞাতনামা ব্যক্তি ইয়াবা ব্যবসায়ী।

র‌্যাব জানায়, টেকনাফের শামলাপুর এলাকায় র‌্যাবের সাথে গুলিবিনিময়ের ঘটনায় এক অজ্ঞাতনামা অস্ত্রধারী ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, সোমবার (২২ ডিসেম্বর) রাতে শামলাপুর এলাকায় র‌্যাবের সাথে গুলিবিনিময়ের একজন নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ১০হাজার ইয়াবা, ১টি এলজি, ১টি ছুরি, ৩টি কার্তুজ উদ্ধার করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।