২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

টেকনাফে রোহিঙ্গা বুঝাই নৌকা ডুবি: ২৯ জন নিখোঁজ: উদ্ধার-১

file-18
সীমান্ত উপজেলা টেকনাফে রোহিঙ্গা বুঝাই নৌকা ডুবির ঘটনার খবর পাওয়া গেছে। এঘটনায় ২৯ জন রোহিঙ্গা নিখোঁজ হয়েছে বলে জানাগেছে। এঘটনায় জেলেরা ১ জন মহিলাকে উদ্ধার করেছে। ৫ ডিসেম্বর দিবাগত গভীর রাতে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া বরাবর নাাফ নদীর মোহনাতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে বলে জানাগেছে। এঘটনায় মংডু থানার বড় গওজবিল এলাকার মৌলভী সলিমের স্ত্রী রেহেনাকে উদ্ধার করেছে নাফ নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরা।
এদিকে নাটমুরা পাড়া গ্রামের জেলে পল্লীর জেলে আশিষ ও সুমন্ত্র দাশ জানান, নাফ নদী তিন জন লাশ ভাসতে দেখেছে বলে দৈনিক দৈনন্দিনকে জানান।
স্থানীয় একাধিক সুত্র জানিয়েছেন, জাাদীমুরা গ্রামে অবস্থানরত কতিপয় রোহিঙ্গা সিন্ডিকেট এসব অবৈধ রোহিঙ্গা পারাপারে জড়িত। খবর নিয়ে জানাগেছে, গতরাতে জাদীমুরা গ্রামের মকবুল আহমদের ছেলে মোঃ ইসমাঈল, মুছার জামাই সলিম রোহিঙ্গা, মৃত- আলী জুহারের ছেলে রোহিঙ্গা মোঃ হাশিম, নতুন রোহিঙ্গা আরফাত, রোহিঙ্গা বলি ঈমান হোসন ছেলে মোঃ সালাম ওরফে বলি গুইজ্জা পাঁচ জনের সিন্ডিকেট গতরাতের মায়ানমানের বড় গওজবিল থেকে নিয়ে আসছিল। দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে স্থানীয়রা জানান, ছোট নৌকা অতিরিক্ত বুঝাই হওয়াতে এ ঘটনা ঘটেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।